মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের প্রাচীন ও
ঐতিহ্যবাহী ছয়চিড়ি দিঘীর পাড়ে প্রায় দুইশ বছরের প্রাচীন চড়ক পূজা ও মেলা শুরু হয়েছে।

চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

তান্ত্রিক রীতিনীতি ও রোমাঞ্চকর সব আচার উৎসবের মূল আকর্ষণ ছিল।

চড়ক গাছে ভক্তদের ঘোরানো এবং বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ড হয়।

জ্বলন্ত আগুনের ওপর ‘কালীনাচ’ এবং ধারালো দায়ের ওপর ‘শিব শয্যা’র মতো রোমাঞ্চকর তান্ত্রিক আচারগুলো উপস্থিত হাজার হাজার দর্শককে বিমোহিত করে।এই অনুষ্ঠান শেষ হবে বুধবার।

ছয়চিড়ি দীঘিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই চড়ক পূজা। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং গ্রামীণ সংস্কৃতি, বিশ্বাস আর ভক্তির এক অনন্য নিদর্শন।

স্থানীয়দের মতে, বহু বছর আগে কিছু সাধু-সন্ন্যাসী এই এলাকায় এসে বসবাস শুরু করেন এবং ভগবান শিবের আরাধনায় চড়ক পূজা শুরু করেন।

ধীরে ধীরে স্থানীয় মানুষজন এতে অংশগ্রহণ করে এবং এটি একটি বড় উৎসব ও মেলায় রূপ নেয়।

চড়ক পূজা মূলত চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *