চট্টগ্রাম: সুপারি গাছ কাটতে গিয়ে মর্মান্তিকভাবে মারা গেলেন এক কলেজ ছাত্র। বয়স মাত্র ২২।

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে।

নিহত আব্দুল হান্নান শাহ ওই গ্রামের আব্দুল গফ্ফার শাহর ছেলে। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, সকালেই বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত সুপারি গাছ কাটতে যান তিনি। ঐ গাছটির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *