চট্টগ্রাম: প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চবির ২৫ জন শিক্ষার্থী।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ এবং ২০২১-এর জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

এর মধ্যে ২০১৯ সালের জন্য ৯ জন, এদিকে ২০২০ সালের জন্য ৮ জন আর ২০২১ সালের জন্য ৮ জন শিক্ষার্থী রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই খুশির সংবাদটি জানানো হয়।

২০১৯ সালের জন্য মনোনীতরা কারা?

১/ আরবি বিভাগের জোহাইর ফুরকান

২/ বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নূর আলী

৩/ ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম

৪/ অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস

৫/ আইন বিভাগের উম্মে হাবিবা

৬/ মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া

৭/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল

৮/ ওশানোগ্রাফি বিভাগের রাইয়ান আহমেদ

৯/এমবিবিএসের আফসানা আক্তার।

২০২০ সালের জন্য মনোনীতরা হলেন-

১/ আরবি বিভাগের মোহাম্মদ আবদুল হালিম

২/ বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের ইতামনি চাকমা

৩/ ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শাহরিন আক্তার

৪/ অর্থনীতি বিভাগের দিদারুল ইসলাম

৫/ ফার্মেসি বিভাগের মোহাইমিনুল্লাহ সরকার

৬/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইরোজ আবিদা

৭/ ফিশারিজ বিভাগের মিতু রঞ্জন সরকার

৮/ এমবিবিএসের ইসরাত পারভীন।

২০২১ সালের জন্য মনোনীতরা হলেন-
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আশরাফুন নেসা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহমিদুল ইসলাম আকিব, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের নুসরাত জাহান, অর্থনীতি বিভাগের মিন্টু বড়ুয়া, আইন বিভাগের তনিকা ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের ফাহমিদা রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মো. মেহেদী হাসান ও এমবিবিএসের মো. আদিবুল হক নাফিস।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে ইউজিসি।

আর এবার ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *