কুমিল্লা: কুমিল্লার ভয়াবহ অবস্থা। আগে তো কেবল ঢাকা শোনা যেতো, এখন পাল্লা দিচ্ছে কুমিল্লা। কিসে পাল্লা দিচ্ছে? খুনে!
দুই মাসে ২৭ টি খুনের ঘটনা ঘটেছে কুমিল্লায়। এর বেশিও হতে পারে। অর্থাৎ এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতিই যে ভেঙে পড়েছে, সেটা স্পষ্ট।
কুমিল্লায় রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জানানো হয়েছে, গত দুই মাসে দুই ডজনের বেশি হত্যাকাণ্ড এবং শতাধিক অপমৃত্যুর ঘটনা ঘটেছে।
এখন তো হত্যাকেই অপমৃত বলে চালানো হয়। হত্যার সংখ্যা কম দেখানোর জন্য, এবং অপরাধীকে সরিয়ে ফেলার জন্য।
একই সময়ে বিভিন্ন অপরাধে ছয় শতাধিক মামলা দায়ের হয়েছে।
কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
এপ্রিল ও মে মাসে জেলায় মোট ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে শুধু মে মাসেই খুন হয়েছেন ১৭ জন। এই দুই মাসের খুনের ঘটনায় মোট ২৭টি মামলা দায়ের করা হয়েছে।
একই সময়ে জেলার বিভিন্ন স্থানে অপমৃত্যুর শিকার হয়েছেন ১০৫ জন।
অন্যদিকে মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২৮ জন।
তাছাড়া নারী ধর্ষণসহ শিশু নির্যাতন, এইসব ঘটনা তো আছেই।
মে মাসে বিভিন্ন অপরাধে জেলায় মোট ৬১২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ধর্ষণের ঘটনায় ১২টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ২৪টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ ২৬৬টি মামলা রয়েছে।
মুখের কথায় কেবল বলা হয়, কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সিদ্ধান্ত যে কোথায় যায়- সেটা উপরওয়ালা বলতে পারবেন ভালো।
