খুলনা: পুলিশ বাহিনীতে বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণ করার অভিযোগ তুলে খুলনা রেঞ্জের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে একসাথে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে। এমনও শোনা যাচ্ছে, আওয়ামী পন্থী পুলিশদের হটিয়ে দেয়া হচ্ছে। এমন ঘটনা আমরা আগেও দেখেছি।

প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার পুলিশ সদস্য রয়েছেন।
গতকাল, শুক্রবার তথা ৩০ অক্টোবর খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রত্যাহার হওয়া ২৮ সদস্যের মধ্যে খুলনা জেলার ৯ জন, বাগেরহাটের ৯ জন, যশোরের ২ জন, ঝিনাইদহের ৩ জন, কুষ্টিয়ার ৪ জন এবং চুয়াডাঙ্গার ১ জন রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তালিকায় বিভিন্ন থানার পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখায় কর্মরত সদস্যদের নামও রয়েছে বলে জানা গিয়েছে।

এ বিষয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, ‘দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ কারণে প্রথমে পুলিশ বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *