ঢাকা: রাশিয়ার আমুর অঞ্চলে একটি নির্মাণাধীন গ্যাস কেমিক্যাল প্রকল্পে পাইপলাইন পরীক্ষার সময় ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা।

ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে অন্তত ৩৫ জন বাংলাদেশী শ্রমিক আহত হয়েছেন। ঘটনায় নিখোঁজ হওয়া দুই বাংলাদেশীর মধ্যে একজনকে পরে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু অপর একজন এখনও সন্ধানহীন রয়েছেন বলে নিশ্চিত করেছে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাস।

জানা গেছে, গত ২৫ আগস্ট স্থানীয় সময় অপরাহ্ণে এজিসিসি নামক প্রকল্পের সিনোপেক প্ল্যান্টের একটি সংযোগ স্থানে প্রাথমিক গ্যাস সরবরাহ পরীক্ষার সময় পাইপ ফেটে আগুন লেগে যায়।

আর মুহূর্তের মধ্যেই তা বিকট বিস্ফোরণে রূপ নিয়ে ধ্বংসযজ্ঞ চালায়, আহত করে।

এতে অনেক দেশের শ্রমিকরাই আহত হয়েছেন।

ভয়াবহ দুর্ঘটনায় রাশিয়া, চীন, বাংলাদেশ, নেপাল, আজারবাইজান, উজবেকিস্তান ও তাজিকিস্তানের কর্মীরা আহত হয়েছেন। যা শোকের ছায়া ফেলেছে।

আহত বাংলাদেশীদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়, যাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *