কক্সবাজার: সড়ক দুর্ঘটনায় মরণ এই দেশের জনগণের নিয়তি হয়ে গেছে।

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে চারজন নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা এলাকার মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মো. শাহেদ (২৭), খুটাখালীর মো. জিয়াবুল হক (২৫) এবং ঈদগাঁওয়ের মোহাম্মদ রফিক (২৮)।

মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান জানান, নোয়াখালী সদর থেকে কক্সবাজারগামী লাল-সবুজ পরিবহনের একটি এসি বাস খুটাখালীর নয়াপাড়া এলাকায় পৌঁছালে অন্য দিক থেকে আসা চকরিয়াগামী একটি নম্বরবিহীন লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে।

এতে লেগুনাটি একবারে দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল এবং মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতরা হলেন, সরোয়ার (১৯), তাঁর বাবা সৈয়দ আলম (৫০), জিয়াবুল হক (৪০), দেলোয়ার হোসেন (৩৫) এবং সৈয়দ করিম (৩০)।

এসআই শামসুজ্জামান বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *