নওগাঁ: মব সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, লুটপাট তো চলছেই। রাজনৈতিক অঙ্গনেও বিবাদ-হানাহানি। এর বাইরে আর কি অপেক্ষা করছে? আরো কোনো অরাজকতা?

যে শান্তির আশায় জনগণ ভোট দিয়েছিলো, সেই শান্তি আসেনি।

এবার নওগাঁয় নৃশংস ঘটনা ঘটে গেলো। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় তিন বছরের শিশুসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই নির্মম ঘটনাটি ঘটে।

সকাল ৮টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন- বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), স্ত্রী পপি খাতুন (৩০) ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।

হাবিবুর ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো।

ধারণা করা হচ্ছে টাকার লোভে এই হত্যাকাণ্ডটা ঘটেছে।

হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি গত সোমবার মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে রাত ৮টার দিকে বাড়ি ফেরেন। তাঁর কাছে গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিল।

এখন মনে করা হচ্ছে, এই টাকার লোভেই দুর্বৃত্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে। এবং তাঁর বাড়ির সোনাও লুট করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *