ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হৃদয়বিদারক ঘটনা ঘটে গিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার কিশোর শ্রমিক মারা গিয়েছে।
বুধবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ।
যারা মারা গিয়েছেন তাঁরা হলেন, গ্রামের মমসার (১৮), উত্তর গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫), হৃদয় মিয়া (১৫) এবং ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪)।
সেপটিক ট্যাংকেই চারজন পড়ে ছিলেন।ফায়ার সার্ভিস কর্মকর্তা রিয়াজ মোহাম্মদ বলেন, সেপটিক ট্যাংকে নেমে চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সেপটিক ট্যাংকে গ্যাস জমে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না।
এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার চলছে।
