চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে মারা গিয়েছে চার বছরের তাসফিয়া নামের এক শিশু।
রবিবার (২১ জুন) উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত তাসফিয়া ওই এলাকার ব্যবসায়ী মনজুর হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশে খেলছিলো। খেলতে খেলতে আচমকা সে পাশের একটি খাদের পানিতে পড়ে যায়।
পরিবারের লোকেরা হঠাৎ দেখে তাসফিয়া নেই। খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। পরে বাড়ির পাশের খাঁদের পানিতে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
