ফরিদপুর: আবারো ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ৫ জন। বেঘোরে চলে যাচ্ছে প্রাণগুলো। সড়কে, দেশে সবদিকে অনিশ্চিয়তা এমন বেড়েছে যে বাড়ি থেকে বের হওয়ার পর কেউ আবার ফিরবে কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে!
ঘটনা ফরিদপুরের। নগরকান্দারিয় একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের।
রবিবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গিয়েছে।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন বলেছেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।’
