ঢাকা: প্রতিদিন হামে শিশু মারা যাচ্ছে। হাম যেভাবে ছড়াচ্ছে, এটা সত্যিই ভয়ংকর আর লজ্জাজনক।
একটা অন্তর্বর্তী সরকার এসে বলল—হাম ক্যাম্পেইন নাকি গুরুত্বপূর্ণ না! অথচ ৬৬৬ কোটি টাকার ট্যাক্স ছাড় দেওয়া নাকি খুবই জরুরি!
নিরীহ শিশুদের প্রতিরোধযোগ্য রোগে মারা যাচ্ছে। এর জন্য দায়ীদের কোনো শাস্তি হবে না? জবাবদিহি হবে না?
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।
এবং এই একই সময়ে নতুন করে ১ হাজার ১৭০ শিশুর মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশু এবং হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা গেছে।
হামের উপসর্গ আর হাম একই। এগুলো আসলে ধাপ্পাবাজি কথা।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। আর বলা হয়, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯৪টি শিশুর।
তবে বাস্তবে সংখ্যাটা আরো অনেক বেশি।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১২৫টি শিশু। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৭ শিশু।
