ঢাকা: সারা দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ট পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো পাঁচটি শিশু মারা গিয়েছে। এবং একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর। আর হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৩ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৯১ শিশুর মৃত্যু হয়েছে। এবং হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে মোট ৫১৯ শিশু। তবে হামের উপসর্গ আর হাম কেন এরা আলাদা করে? তথ্য লুকোনোর জন্য? আসলে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ একই।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগের ৪ এবং সিলেট বিভাগের ১ শিশু মারা গিয়েছে।
সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ৭৬ হাজার ৮৭৬ শিশুর মধ্যে।
