ঢাকা: হামে শিশু মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে!! একেকটা মৃত্যুর গল্প যেন একেকটা অভিশাপ এদেশের বাবা মায়েদের কাছে।

যার যাচ্ছে তারা বোঝে! যারা রাজনীতির রগরগে ইস্যু বানিয়েছে হামকে, তারা বুঝবেনা।

বর্তমান দায়িত্বপ্রাপ্তদের অবস্থা, তাদের দায়সারা মনোভাব দেখে মনে হয় এটা শুধুই একটা সংখ্যা!

সমন্বিত ও জোড়ালো কোন কিছুই চোখে পড়ছেনা আক্রান্ত বাচ্চাগুলোকে সুস্থ রাখতে। কোন জোরদার সচেতনতামূলক কার্যক্রম বা প্রচারণা দেখা যাচ্ছে না।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছিল এক শিশুর।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ছাড়িয়ে গেছে।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৬ শিশু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *