ঢাকা: প্রতিদিন শিশুমৃত্যুর খবর আছেই। ইউনূস কী এই শিশুমৃত্যুর দায় এড়াতে পারবেন?

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে চার শিশু মারা গিয়েছে।

আজ, মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামে এই মৃত্যুর ঘটনা ঘটে।

এ সময়ের মধ্যে নতুন করে ২৫৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।

হিসেব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এবং সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৬৩ জন। সব মিলিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *