ঢাকা: একদিকে দেশের জনগণ তেল পাচ্ছে না। লাইনে দাঁড়িয়ে লোকজন অসুস্থ হয়ে মারা পর্যন্ত যাচ্ছে, আরেকদিকে অবৈধভাবে ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা চলছে।
বিভিন্ন জায়গায় ধূর্ত, দুর্নীতিবাজরা এইসব কাণ্ড করে বেড়াচ্ছে। সিন্ডিকেট কার্য চালাচ্ছে।
চট্টগ্রাম, শেরপুর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে ডিজেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে । চালিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ৬ হাজার লিটার ডিজেল ভর্তি ৩০টি ড্রাম জব্দ করা হয়েছে।
অবৈধভাবে ডিজেল মজুত করায় শ্রীমঙ্গলে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা, শেরপুরে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিজেল ভর্তি ভর্তি করে ড্রামগুলো রেখে দিচ্ছে।
শুক্রবার পতেঙ্গায় অভিযান চালিয়ে ৩০টি ড্রামে মজুত ছয় হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। উদ্ধার ডিজেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিমান বন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের বিপরীতে মাদ্রাসা গেইট এলাকায় অভিযানে দুজনকে আটক করা হয়।
জানা যাচ্ছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি দুষ্ট চক্র জ্বালানি তেল সরিয়ে বিক্রির জন্য মজুদ করে। এবং দেশে এইভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করছে।
