ঢাকা: হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল বেড়েই চলছে! যার চলে যায় সেই বুঝে, কি যন্ত্রণা! বাকিরা তামাশা দেখে!

বাটপার ইউনূস ও তার সঙ্গীদের বিচার হবে না?

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশু মারা গেছে। এই সময়ে হামে মারা গেছে তিনজন শিশু। এবং হামের উপসর্গে মারা গেছে চার শিশু।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশু মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।

হিসেব বলছে, এই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। মোট মৃত্যুর সংখ্যা হচ্ছে ৪৮৮ জন।

তবে এখন অবধি সরকারের কাছে এটি কেবল একটি সংখ্যামাত্র। তাই না আছে এই নিয়ে কোনো আলোচনা, না আছে কোনো বিচার ব্যবস্থা!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *