ঢাকা: বর্তমানে দেশে বিশেষ করে মায়েদের অবস্থা খুব খারাপ। শিশুরা ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে হামে।
অনেক বাচ্চা মারা যাচ্ছে আইসিইউ-র অভাবে। মায়েদের আহাজারি ছড়িয়ে পড়েছে চারদিকে। এটা ছোঁয়াচে রোগ।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এই নিশ্চিত করাই সার। আসলে এই দেশটায় স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ হয়েছে, লোভে সব খেয়েছে। এর ফল ভোগ করতে হচ্ছে অবলা শিশুগুলোকে।
আজ, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এবং একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৭২ জন।
১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৫ জন। এবং একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন।
