খুলনা: কয়রায় প্রায় ৭০ কেজি হরিণের মাংসসহ ডিঙি নৌকা জব্দ করা হয়েছে।

খুলনার কয়রায় শাকবাড়িয়া নদীর তীরবর্তী গোলবাগান এলাকা থেকে হরিণের মাংস, দুটি মাথা, একটি ডিঙি নৌকা ও হরিণ শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বন বিভাগ।

তবে চোরা শিকারিদের কিন্তু কব্জা করতে পারেনি এরা। কারণ এটা তাদের সাধ্যের বাইরে। বলা হয়, অভিযানের টের পেয়ে চোরশিকারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পালিয়ে তো যাবেই, তবে এইসব ঘটনা তো নতুন নয়। এর আগেও ঘটেছে। তারপরেও সরকারের কোনো নজর নেই‌।

রবিবার (২ আগস্ট) রাত ৯টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের অধীন কাশিয়াবাদ স্টেশনের বনকর্মীরা উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামের শাকবাড়িয়া নদীর চরে এই অভিযান চালায়।

গোপন সংবাদ পেয়ে কাশিয়াবাদ স্টেশনের ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষীরা ঘটনাস্থলে অভিযান চালান।

সেখানে গিয়ে অবশেষে গোলবাগানের ভেতরে ফেলে রাখা প্রায় ৭০ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা, একটি নৌকা এবং শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উদ্ধার করা হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিমতে আদালত চত্বরে মাটিতে পুঁতে দেয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *