ব্রাহ্মণবাড়িয়া: আদালত চত্বর থেকে আসামি পালায়, মাদক কারবারির অস্ত্রের আঘাতে র্যাব আহত হয়- এই তো চলছে দেশে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত চত্বরের কঠোর নিরাপত্তা বলয় ভেদ করে হাতকড়াসহ দুই মাদক আসামির পলায়নের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
একদম ফিল্মি স্টাইলে পালিয়ে গেলো। মঙ্গলবার বিকেলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফিল্মি কায়দায় চম্পট দেয় দুই দুর্ধর্ষ আসামি।
যদিও শেষ রক্ষা হয়নি একজনের; জনগণ ধাওয়া করে একজনকে ধরে ফেললেও অন্যজন কুরুলিয়া খালে ঝাঁপ দিয়ে উধাও হয়ে যায়।
আসামিরা হলেন—বিজয়নগরের সিংগারবিল গ্রামের সজল মিয়া (২৮) ও শাহীন মিয়া (২৯)।
বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সজল ও শাহীন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পরে মাদক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে গাড়ি থেকে নামানোর সময় কৌশলে একজন পালিয়ে যায়।
পলাতক শাহীনকে ধরতে সাঁড়াশি অভিযান চলছে।
আদালত চত্বরের মতো স্পর্শকাতর জায়গা থেকে হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
