যশোর: যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামে একাধিক মামলার এক আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ফেলা হয়েছে। জানা গিয়েছে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, নিহত রিয়াজ ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে।

রিয়াজ পরিচিত ছিলো সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতার জন্য। অপকর্ম করে বেড়াতো সে। নিহত রিয়াজের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

মঙ্গলবার রাতে ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।

পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার ময়নাতদন্ত হবে। দেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানান ওসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *