ঢাকা: অভিনেতা সোহেল খান মারা গেছেন। চিরদিনের জন্য ছেড়ে গেলেন বাস্তব ও অভিনয়ের জগৎ।

জানা গেছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানেই অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। তাঁকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য অভিনেতাকে বিছানায় পড়ে থাকতে দেখেন।

কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরা সাথে সাথে ছুটে আসেন। পরে দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান (৬৩)এর মৃত্যুতে সকলেই শোক প্রকাশ করেছেন।

‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চার দিন আগে বগুড়ায় আসেন এই অভিনেতা। নসীবে আর ছিলো না।

প্রয়াত অভিনেতার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি চেয়ে প্রার্থনা করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান সোহেল খান।

সোহেল খানের মৃত্যুর খবর শুনে মঙ্গলবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তৌসিফ মাহবুব।

সেখানে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা সোহেল খান ভাই আর আমাদের মাঝে নেই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *