ঢাকা: দেশে হাম ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন লেগে আছে শিশু মৃত্যু। এই হাম কি নিজে নিজে নিমন্ত্রণ ছাড়া ফিরে এসেছে? তাকে নিমন্ত্রণ করা হয়েছে আসার জন্য।
বিলুপ্ত রোগ ফেরত এলো, জবাব দেবে কে?
বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে শিশু মারা যাচ্ছে, আর প্রাগৈতিহাসিক যুগের লিল্লাখোর মোল্লাপার্টি বলছে “সব টিকা বিক্রির ধান্ধা।” নতুন কিছু না। এরা আগেও এই খেলা খেলেছে।
মোল্লারা বিষ ছড়াচ্ছে এখনো। এদিকে প্রতিদিন শোনা যায় মা বাবার বুক ভাঙা কান্না।
করোনার সময় এই একই চক্র বলেছিল টিকার মাধ্যমে শরীরে ট্র্যাকিং ডিভাইস ঢোকানো হচ্ছে। বলেছিল টিকা নিলে পুরুষ নারী হয়ে যাবে, নারী পুরুষ হয়ে যাবে। বলেছিল ঈমান থাকবে না। এরকম কত ধান্দাবাজি কথা!
জঙ্গী ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে হামে টিকা সরবরাহে অবহেলার কারণে মৃত্যু বাড়ছে।
তবে এই গুরুতর বিষয়টি আড়াল করতে অন্তর্বর্তী সরকারের পক্ষে সাবেক প্রেসসচিব শফিকুল আলমসহ অনেকে সাফাই দিচ্ছেন বলে অভিযোগ করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।
এই সাফাই গ্রুপেরও বিচার দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাফাই গ্রুপের বিচার দাবি করেন।
আনিস আলমগীর বলেন, শফিকসহ যারা ইউনূস সরকারের অবহেলায় হামে শিশুমৃত্যুর বিষয়টি আড়াল করতে সাফাই গায়, তাদের ‘প্রেসার গ্রুপ’ দিয়ে না পিটিয়ে আইনের আওতায় এনে ইউনূস ও নূরজাহানের সঙ্গে বিচারের মুখোমুখি করা উচিত।
মূলত এই হাম বাংলাদেশ থেকে বিলুপ্তই হয়ে গিয়েছিল। নিয়মিত টিকা কার্যক্রমের ফলে এই রোগ নিয়ন্ত্রণে ছিল বছরের পর বছর।
কিন্তু সেটাই আবার ফেরত এলো। ইউনূস সরকারের আমলে টিকা কার্যক্রম কতটা সচল ছিল, স্বাস্থ্য খাতে কী হয়েছে, এই প্রশ্নগুলো তোলার কথা। কিন্তু সব বন্ধ। কারো মুখে রা নেই।
