রাজবাড়ী: আবারো ঘটে গেলো দুর্ঘটনা। দুর্ঘটনা শুনলেই হৃদকম্পন শুরু হয় দেশবাসীর।
আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘এসবি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যায়।‘এসবি সুপার ডিলাক্স’ নামে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।
দৌলতদিয়া ফেরিঘাটগুলোর পন্টুন ও সংযোগ সড়ক কি আসলেই নিরাপদ? নাকি চালকদের অসতর্কতা আর কর্তৃপক্ষের খামখেয়ালিপনার মাশুল বারবার সাধারণ যাত্রীদের দিতে হবে এইভাবেই?
জানা গিয়েছে, চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করা হয়। বাসে যাত্রীরা ছিলেন না। ফেরিতে ওঠার আগেই তারা নেমে গিয়েছিলেন।
বাসে থাকা চালক ও সহকারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেন, ‘কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পরিবহনে ৩৭ জন যাত্রী ছিলেন। এ ছাড়া বাসের তত্ত্বাবধায়ক, সহকারী ও চালকসহ মোট ৪০ জনের মতো ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য ভেড়ে। এ সময় ঘাটের বাঁ পাশের একটি পকেটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামক বড় ফেরি ছিল।
অপর পকেটে আরেকটি মাঝারি আকারে ফেরি ছিল। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামক ফেরিতে যানবাহন উঠছিল। বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামক ফেরিতে ওঠার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি থাকা মাঝারি আকারের ফেরির র্যামের সঙ্গে আঘাত করে। এ সময় র্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে চলে যায়। বাসটির যাত্রীরা ঘাটে নেমে থাকলেও বাসের চালক ও সহকারী থাকে। পরে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে”।
উল্লেখ্য, গত ২৫ মার্চও দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের আরেকটি বাস একইভাবে নদীতে পড়ে ২৬ জন মানুষের প্রাণহানি ঘটেছিল। মাত্র আড়াই মাসের মাথায় আবারও একই ধরনের পুনরাবৃত্তি!
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় বাসটি। এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স বাসটি আনুমানিক সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে, ফেরি কবরী কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পার্শ্বের র্যাম ভেঙে নদীতে পড়ে যায়।
