ঢাকা: একটা প্রবাদ আছে জানেন তো? উলুর বেশি পাখ গজালে আগুনে পুড়ে মরে। সেই ইউনূস হচ্ছে উলু। তবে তাঁর তো পাখ আগুনে পোড়েনি এখনো, পুড়ছে জনগণের।
শিশুগুলো মায়ের কোল খালি করে চলে যাচ্ছে। অথচ প্রতিবাদ নেই, সমালোচনা নেই। প্রতিকারও নেই।
‘দেশপ্রেমিক’ সমালোচকরা নেই এখন?
বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করেছে। এবং অভিযোগ উঠেছে তথ্য গোপনের।
বিএনপি সরকারের সরকারি দাবি মতে এখন পর্যন্ত ২০০-এর অধিক শিশু প্রাণ হারিয়েছে। তবে বেসরকারি বিভিন্ন তথ্য বলছে, এই সংখ্যা আসলে ১০০০-এর আশেপাশে।
তবে সরকারের পক্ষ থেকে কোনো নিয়মিত ব্রিফিং বা দিকনির্দেশনা নেই। যা মোটেও ভালো নয়।

জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৮টি শিশু।
কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে তিন মাস বয়সী শিশুটিকে হামের লক্ষণ নিয়ে ৯ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার শিশুটি মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩৪টি শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।
গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৬১১টি শিশু।
এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫১৯টি শিশু ও মারা গিয়েছে ১৪টি শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৮টি শিশু।