ঢাকা: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ধসের পর উদ্ধারকাজ জোরকদমে চলছে। বিপর্যয়ের এক একটা ছবি ভিডিও সামনে আসছে, আর গা শিউরে উঠছে।

বৃহস্পতিবার কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ৩৯২ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় ১,৪৬৮ জন। তবে সংখ্যাটা আরো বেশি হতে পারে।

নেপালে শ্যুটিং করতে গিয়ে আটকে রয়েছেন, অভিনেত্রী অপু বিশ্বাস। সেখানে একটি সিনেমার শ্যুটিং করতে গিয়েছিলেন তিনি, তবে হড়পা বান আসায় সেখানের সাধারণ জনজীবন বিপর্যস্ত। আটকা পড়েছেন।

ভোতেকোশি নদীর এই বানে খড়কুটোর মতো ভেসে যায় ঘরবাড়ি, গাড়ি এমনকি ব্রিজ পর্যন্ত!

সোশ্যাল মিডিয়ায় নেপালের ভয়াবহতার ছবি শেয়ার করে অপু জানিয়েছেন, নেপালের পরিস্থিতি ভয়াবহ হলেও, তিনি ও তাঁর গোটা সিনেমা, ‘শিকার’-এর দল নিরাপদে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে রয়েছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন —আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ জায়গায় আছি এবং সবাই সুস্থ ও ভাল আছি।’

সিনেমাটির ইউনিট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার ফ্লাইটে তারা পোখারা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেন এবং সন্ধ্যা নাগাদ সেখানে পৌঁছান। শুক্রবার সন্ধ্যা ৬টার ফ্লাইটে তাদের ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *