ঢাকা: চলছে বিশ্বকাপ ফুটবল। এর মধ্যেই আর্জেন্টিনার ভক্তদের জন্য দুঃখের সংবাদ।

ফুটবল বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মিডফিল্ডার আন্তোনিও উবালদো রাট্টিন।

‘এল রাতা’ ডাকনামে পরিচিত ছিলেন রাট্টিন।

শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তাঁর মৃত্যুতে ফুটবলের এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।

রাট্টিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

উল্লেখযোগ্য যে, ক্লাব ফুটবলে আর্জেন্টাইন জায়ান্ট বোকা জুনিয়র্সের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ছিলেন রাট্টিন।

জাতীয় দলের হয়েও রাট্টিন ছিলেন অত্যন্ত সাহসী। ১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন তিনি। ১৯৬২ সালের চিলি ও ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নিয়েছেন।

আলবিসেলেস্তেদের হয়ে ২১টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে পাঁচটি ছিল বিশ্বকাপে এবং তিনটি কোপা আমেরিকায়। জাতীয় দলের হয়ে একটি গোল করেছিলেন এই মিডফিল্ডার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *