রংপুর: আবারো রংপুর, আবারো হামলা, আবারো নাকি ধর্ম অবমাননা!?

রংপুরে সন্ধ্যায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু পাড়ায় তৌহিদী জনতার হামলা! ভাঙচুর করে গবাদি পশু এবং আসবাবপত্র লুটপাট করা হয়েছে।

গত দুইদিন আগেই রুমির থাপ্পড় খেয়ে উড়ে যাওয়া তৌহিদী জনতা কান্নাকাটি করেছিল দেশে আইন আছে, আইন নিজের হাতে তুলে নেবেন না বলে।

আর তারপরে তারাই অসহায় সনাতনীদের উপর আইনের তোয়াক্কা না করে হামলে পড়ল। একটি পুরনো ভিডিওকে সামনে এনে গুজব রটিয়ে তারা ৩ টি বাড়ি ভাঙচুর করে গবাদি পশু, মালামাল লুট করে। এটাই ওদের চরিত্র, ধর্মের নামধারী চোর, বাটপার ও লুটতরাজ।

রংপুরের পীরগঞ্জে সামাজিকযোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে’ ভিডিও তৈরির অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের চক করিম (তেলিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

উপজেলার সদর ইউনিয়নের চক করিম (তেলিপাড়া) গ্রামের বাসিন্দা বিশু চন্দ্র মহন্তের ছেলে সৌরভ চন্দ্র মহন্ত (২২)-এর বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরির অভিযোগ ওঠে।

অথচ এইসব যে বানোয়াট এগুলো সারা দেশ জানে।

এই মিথ্যা অভিযোগ ছড়িয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করা হয়। আরেকটা দীপু চন্দ্র ঘটানোর পরিকল্পনা ছিলো তাদের।

আনুমানিক ৫০ থেকে ৬০ জন সশস্ত্র উগ্রবাদী এই হামলা ভাঙচুর এবং লুটপাটে অংশ নেয় বলে জানা গেছে।

উগ্রবাদীরা ওই এলাকার কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়।

গ্রামের বাসিন্দা জগদিশ চন্দ্র মহন্ত বলেন, মাগরিবের নামাজের পর একদল লোক এসে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। কারেন্ট না থাকায় আমরা তাদের চিনতে পারি নাই।

হামলায় ক্ষতিগ্রস্ত দীনেশ চন্দ্র মহন্ত জানান, একদল লোক সন্ধ্যায় এসে বাড়িঘরে হামলা চালায়। আসবাপত্র লুট করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *