ঢাকা: আওয়ামী লীগ, এবং হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার চালাচ্ছে বিএনপি সন্ত্রাসীরা। সাথে জামাত।

নড়াইল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসের বাড়িসহ কালিয়া উপজেলার আওয়ামী লীগের অন্তত ১০ নেতাকর্মীদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে কালিয়া উপজেলার বেন্দারচরসহ আশপাশের কয়েকটি এলাকায়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ২০০ রং বেশি বাড়িঘরে এই হামলা এবং আগুন লাগিয়ে পৈশাচিক তাণ্ডব করা হয়েছে। ঠিক যেন একাত্তর ফিরে এসেছে। নব্য রাজাকারদের চিনে রাখুন!

শেষ মারণ কামড়টা বসাচ্ছেন তারেক রহমান।

এদিকে এবার পর পর দু’দিন, অর্থাৎ ৪৮ ঘণ্টা লকডাউনের ঘোষণা করেছে আওয়ামী লিগ।

১০ দিনের এই কর্মসূচির শেষ দুই দিন, ২৯ ও ৩০ নভেম্বর লকডাউনের ডাক দেওয়া হয়েছে। এই লকডাউন হবে নিরবচ্ছিন্ন।

আওয়ামী লীগের অন্যতম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেন, ‘১৯ তারিখ পর্যন্ত ১০ দিনের যে কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম, মানুষ তাতে অভূতপূর্ব সাড়া দিয়েছেন। এই কুশাসনের অবসান যে তাঁরা মনে-প্রাণে চাইছেন, তা প্রমাণ করেছে এই কর্মসূচিগুলি। সর্বাত্মক লকডাউন হয়েছে। এ বার আরও ১০ দিনের কর্মসূচি দেওয়া হলো। ৪৮ দিনের লকডাউন সফল করে ফের মানুষ এই সরকারের প্রতি তাঁদের প্রত্যাখ্যানকে প্রতিষ্ঠিত করবেন।’

কামাল জানান, শেখ হাসিনা দেশে ফেরা পর্যন্ত পর পর এই কর্মসূচি চলবে। তাঁর কথায়, ‘এই মুহূর্তে মানুষ যে জননেত্রী শেখ হাসিনার ফেরার দিকে তাকিয়ে বসে আছেন, ১০ ও ১৯ তারিখের সফল লকডাউনে তা প্রমাণিত হয়েছে। আমাদের উদ্দেশ্য, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বিপুল সংখ্যক মানুষের সমাবেশ করা, যাতে রাজাকার ও স্বাধীনতা-বিরোধীদের সব রকমের ষড়যন্ত্র বানচাল হয়ে যায়।’

আওয়ামী লীগের কর্মসূচিতে বলা হয়েছে,২০ তারিখ শুক্রবারে সরকারি দমন-পীড়নে ‘শহিদ’ ও আহতদের স্মরণে ধর্মীয় উপাসনালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠান।

২২ তারিখে শ্রমিক হত্যা, গোপালগঞ্জে হত্যাকাণ্ড, দলের কর্মী-সমর্থক ও নেতৃত্বের বাড়িতে অগ্নিসংযোগ এবং মব ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হবে।

২৩ থেকে ২৬ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করা হবে, যার অন্যতম শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে ঘোষিত ‘ভুয়ো রায়’ বাতিল এবং রাজবন্দিদের মুক্তির দাবি। রয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলির উপরে ‘বেআইনি ভাবে চাপানো’ নিষেধাজ্ঞা তোলার দাবি।

২৭ ও ২৮ নভেম্বর দেশের সর্বত্র মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে।

২৯-৩০ নভেম্বর হবে ৪৮ ঘণ্টার লাগাতার হরতাল, লকডাউন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *