ঢাকা: সোনার বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান নেই! ইউনূসের আমলে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে, এখনো মুক্তিযোদ্ধার প্রয়াণে কোনো শোক থাকে না সরকার পক্ষ থেকে।

একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রের পক্ষ থেকে নেই কোনো শোক সংবাদ।

২২ এপ্রিল, ২০২৬, বুধবার, বিকাল ৪.০০টায়, ঢাকা-১৭ আসনের অন্তর্গত ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন খান এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মহান মুক্তিযুদ্ধের সময় দেশমাতৃকার জন্য নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তবে তাঁদের মতো দেশপ্রেমিক আর জন্মাবে কিনা তা নিয়ে এখন সন্দেহ হয়।

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ।

বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *