ঢাকা: ‘হাম ট্রাজেডি’ বিস্মৃতির অতল গহ্বরে পড়ে যাওয়ার সম্ভাবনা কি তৈরী হয়েছে? অর্থাৎ হামে যে শিশুগুলো মারা যাচ্ছে এগুলো কোনো ব্যাপারই না মনে হচ্ছে।

এ পর্যন্ত হামে প্রায় ৬০০ -এর অধিক শিশুর অকাল মৃত্যু হয়েছে ; ৬৫ হাজারের বেশি শিশু হামের চিকিৎসা নিয়েছে। এর বাইরেও মারা গেছে আরো অনেক শিশু যারা হাসপাতালেই পৌঁছাতে পারেনি বিভিন্ন কারণে। তাদের হিসাব তো নেইই।

৬০০+ শিশুর মৃত্যু, এ আর এমন কি! আর তাই সরকারের গা ছাড়া ভাব। এখন ইনকিলাব জিন্দাবাদও আর শোনা যায় না।

দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ শিশু।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকায় দুই শিশু এবং সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৫২২ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯১ শিশু।মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *