ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে আগামি ২৩ এবং ২৪ মে দেশের তফসিল ব্যাংকসমূহের সমস্ত শাখা এবং উপশাখা খোলা থাকবে, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে।
সোমবার ব্যাংলাদেশ ব্যাংক থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস, অন্যান্য ভাতা পরিশোধ এবং শিল্প খাতের আমদানি-রফতানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই লক্ষ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় আগামি ২৫ এবং ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
