পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বালাইনাশক প্রয়োগ করে মারাত্মক ক্ষতি হয়ে গেলো কৃষকের। প্রায় তিন বিঘা জমির করল্লার বাগান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

এতে দেড় লাখ টাকার বেশি বিনিয়োগ হারানোর আশঙ্কায় পড়েছেন কৃষক ইসলাম উদ্দিন। মাথায় হাত দিয়েছেন তিনি।

এই ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর তেলিপাড়া এলাকায়।

অভিযোগ উঠেছে, একটি বালাইনাশক স্প্রে করার পরের দিন থেকেই গাছ ও ফলের ক্ষতি হতে শুরু হয় বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের।

বালাইনাশকটির মান যাচাই, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগী।

কৃষক ইসলাম উদ্দিন জানান, ধারদেনা করে প্রায় তিন বিঘা জমিতে করল্লার চাষ করেছিলাম। বাগানে ভালো ফলনও হয়েছিল। ইতোমধ্যে দুই দফায় করল্লা বিক্রি করে কিছু অর্থও পেয়েছি।সম্প্রতি বালাইনাশক প্রয়োগের পর থেকেই গাছ ও ফল নষ্ট হতে শুরু করে।

আরো বলেন, আটোয়ারী উপজেলা সদরের ফকিরগঞ্জ বাজারের কীটনাশক ব্যবসায়ী আনিছুর রহমানের দোকান থেকে জৈব বালাইনাশকের এক লিটারের বোতল ১ হাজার ১০০ টাকায় কেনেন তিনি। গত ১৮ অক্টোবর জমিতে বালাইনাশকটি স্প্রে করেন। পরদিন থেকেই গাছ বিবর্ণ হতে শুরু করে। পরে গাছের ডগা মরে যায় এবং করল্লা পচে ও ঝরে পড়তে থাকে। এতে পুরো বাগানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষক বলেন, বালাইনাশক কেনার আগে কোম্পানির প্রতিনিধি নিয়মিত যোগাযোগ রাখলেও ক্ষতির পর আর খোঁজ নিচ্ছেন না। অন্যদিকে, বিক্রেতাও ক্ষতির দায় নিতে চাইছেন না। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি ঋণ পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *