যশোর: এই রাষ্ট্রে হত্যা কত সহজ হয়ে উঠেছে। ইচ্ছে করলেই হত্যা করা যায়।
যাদের ওপর দেশের নাগরিকদের দেখভাল করার দায়িত্ব, তাদের অসতর্কতা বা অবহেলার কারণে কত লোকের যে প্রাণ যায়, তার হিসাব কে রাখে।
ব্যক্তি যেমন ব্যক্তিকে মারে, তেমনি রাষ্ট্র মারে তার দেশের নাগরিকদের।
যেখানে সেখানে এখন মৃতদেহ পাওয়া যায়।
এবার যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে আবু হুরায়রা মিম (৩৫) নামে এক ইজিবাইকচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ, বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে তার বাড়ির পাশে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু হুরায়রা মিম কীর্তিপুর মোড়ের মশিয়ার রহমান ওরফে মশির ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানিয়েছেন, মিম গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপরেই লাশ?
এরপর আজ সকালে বাড়ির অদূরে বেনাপোল মহাসড়কের পাশের বাঁশবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়
ঐ ব্যক্তির মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর কোপের দাগ ছিলো। মাথার ঘিলুও বেরিয়ে গেছে।
হয়তো তাঁকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
মৃতের স্ত্রী নিলা খাতুনের দাবি, মিমের বন্ধুদের সঙ্গে তার শত্রুতা ছিল। তারাই এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকতে পারে।
