সিলেট: সিলেট নগরীতে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই বাড়ি থেকে স্বামী-স্ত্রীসহ তিন জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহপরিচারিকা তাহমিনা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

তবে কী কারণে এবং কারা তাদের হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *