ঢাকা: প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার পৈতৃকভিটা বগুড়া সফর করছেন তারেক রহমান।

আজ, সোমবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশান অ্যাভেনিউয়ের বাসা থেকে সড়কে পথে তিনি উত্তরের পথে রওনা হন; ১০ টা নাগাদ বগুড়া সার্কিট হাউজে পৌঁছে যান।

তাঁর অতিরিক্ত প্রেস সচিব রুমন জানান, বগুড়ায় প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি আছে।

এদিন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করেছেন। বগুড়া পৌর ভবনে তিনি এ ফলক উন্মোচন করেন।

বগুড়া সফরে তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী জুবাইদা রহমান আছেন।

বগুড়া সার্কিট হাউসে বিশ্রামের পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন এবং জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *