মেহেরপুর: সারা দেশে বোমা উদ্ধার ও জেএমবি ধরা খাচ্ছে! আমাদের দেশে আলকায়দা শাখা খুলছে! জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরোনো শুকুন।

সাভারে প্রেশার কুকারে বোমা উদ্ধারের সূত্র ধরে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার কাছ থেকে আঁৎকে ওঠার মত সব তথ্য পাওয়া গেছে।

গত দুই বছরে এরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে, নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এরা ’পিটি’ নামের বিশেষ ওয়েবসাইট ব্যবহার করছে। এবং টাকা লেনদেনের জন্য ব্যবহার করে আলাদা এ্যাপ।

এদের কাঁধে থাকে ব্যাগপ্যাক। সেই ব্যাগের ভেতর বোমা, অস্ত্র, ছুরি ও চাপাতি থাকে। কোথাও তল্লাশিতে পড়লে এসব ব্যবহার করে যেনো বেরিয়ে যেতে পারে।

যদিও সরকার এদেরকে নব্য জেএমবি বলছে, কিন্তু একটু পড়াশুনা করলেই বুঝা যাচ্ছে, এটি মোটামুটি আল কায়েদার স্টাইল।

এর মধ্যে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল তাদের ৩৮ নম্বর প্রতিবেদনে গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জুনের নানা ঘটনা বিশ্লেষণ করে বলেছে, বাংলাদেশে আল কায়েদা তাদের নেটওয়ার্ক স্থাপন করেছে।

সারা দেশে বোমা পাওয়া যাচ্ছে। মেহেরপুর পৌর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

আজ, শনিবার (১৫ আগস্ট) সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে একটি এবং শহরের কোর্ট মোড় এলাকা থেকে অপর একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, উদ্ধারকৃত বোমাসদৃশ বস্তুগুলোকে পানির বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *