চট্টগ্রাম: স্বস্তির বৃষ্টি এখন দুর্ভোগের নাম! বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা। জনগণ মারাত্মক ভোগান্তিতে পড়ে গিয়েছে।
আজ, মঙ্গলবার, ২৮ এপ্রিল দুপুরে হঠাৎ নেমে আসা স্বল্প সময়ের মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ফের দেখা দিল ভয়াবহ জলাবদ্ধতা।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রবর্তক মোড়, মুরাদপুর, কাতালগঞ্জসহ বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গিয়ে সৃষ্টি হয় ‘কৃত্রিম বন্যা’র সৃষ্টি হয়। মূল সড়কেই হাঁটু সমান পানি জমে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।
বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ে জনজীবন।
বিশেষ নগরীর নিচু এলাকাগুলোতে পানি জমে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা পরিস্থিতির।
পানির ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে তীব্র যানজট। কর্মজীবী মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।
রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চাকা পানিতে ডুবে যায়।
স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নালায় দেওয়া অস্থায়ী বাঁধের কারণে পানি দ্রুত নামতে পারছে না। ফলে অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে জনদুর্ভোগ বাড়ছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টার পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়ে, যা নিচু এলাকায় জলাবদ্ধতার মূল কারণ হয়ে দাঁড়ায়।
