ঢাকা: নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড মারা গেছেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

শুক্রবার (২৮ আগস্ট) রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বিবৃতি অনুযায়ী, অসলো ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজা হারাল্ড।

এরপর রাজপ্রাসাদের ছাদে থাকা রাজকীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে।

বিরল এক ধরনের রক্ত-জনিত রোগের চিকিৎসার জন্য গত সপ্তাহে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরে রাজপ্রাসাদ জানায়, রক্তের রোগ হেমোলাইটিক অ্যানিমিয়ার জন্য তাঁকে কর্টিসোন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এই রোগের কারণে তাঁর শরীরে তরল জমেছিল।

নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, পরে রক্তে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ দেখা দিলে তাঁর শারীরিক অবস্থার অনেক অবনতি হয়।

৫৭ বছর বয়সী ট্রিনে বাক্কে জর্ড চোখের পানি মুছতে মুছতে এএফপিকে বলেন, ‘তিনি নরওয়ের দাদা।’

‘রাজা হয়েও তিনি একজন মাটির কাছাকাছি মানুষ ছিলেন,’ তিনি বলেন।

২৪ বছর বয়সী কাসপারা বোলস্টাড এএফপিকে বলেন, হারাল্ড ছিলেন অত্যন্ত স্থির ও আন্তরিক একজন রাজা। তিনি বলেন, ‘আমার মনে হয়, নরওয়ের জনগণ তাকে আদর্শ হিসেবে এবং মানুষকে একতাবদ্ধ করে রাখতেন এমন একজন ব্যক্তি হিসেবে দেখে। রাজতন্ত্রের পক্ষে বা বিপক্ষে—আপনার অবস্থান যা-ই হোক, আমার মনে হয় তিনি সবার কাছেই সমানভাবে জনপ্রিয় ছিলেন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *