চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং ১০ শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস শিপইয়ার্ডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের নাম পরিচয় আমরা এখনো ভালোভাবে জানতে পারিনি।
বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে কারণ উদঘাটনের চেষ্টা চলছে। কোনো সন্ত্রাসমূলট কাজ কিনা সে নিয়ে সন্দেহের উদয় হচ্ছে।
মৃতের সংখ্যা আরো বাড়তেও পারে।
