ঢাকা: ডেঙ্গু মারাত্মক আকারে ছড়াচ্ছে দেশে। এডিস মশা নিয়ন্ত্রণে ফুলের টব, টায়ার, ডাবের খোসা, ফ্রিজের নিচে জমে থাকা পানি অপসারণ, বাড়ির চারপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

বাড়ির ছাদ, বারান্দা ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

আর শুধু দেশে নয়, সারা বিশ্বেই ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সালের ২১ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শুধু ২০২৪ সালেই বিশ্বজুড়ে ১ কোটি ৪৬ লাখেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং এতে প্রায় ১২ হাজার মানুষ এই রোগে প্রাণ হারিয়েছেন।

এডিস মশা বড় ভয়াবহ। ছোট্ট মশা মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেয়।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু থেকে সেরে ওঠার পর অনেকেরই বেশ কয়েক সপ্তাহ ধরে শারীরিক দুর্বলতা থাকতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডেঙ্গুর কোনো সুনির্দিষ্ট ওষুধ নেই। আক্রান্ত ব্যক্তিকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং প্রচুর তরল খাবার পান করতে হবে এই সময়।

ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হলো মশার কামড় থেকে রক্ষা পাওয়া। যেহেতু ডেঙ্গুর বাহক এডিস মশা দিনের বেলায় বেশি সক্রিয় থাকে, তাই দিনেও সতর্ক থাকতে হবে। বিশেষ করে ভোরের দিকে কামড়ায় এই মশা।

শুধু সরকারের উপরেই নয়, যে যার নিজের বাড়িঘর, চারপাশ অবশ্যই পরিষ্কার রাখুন। কোথাও যেন ময়লার স্তূপ, পানি জমা হয়ে না থাকে সেদিকে খেয়াল রাখুন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *