ঢাকা: হাসপাতাল বা চেম্বারে বর্তমানে সবচেয়ে বেশি যে রোগীর সংখ্যা দেখা যাচ্ছে সেটি হলো ডেঙ্গু ভাইরাসজনিত তীব্র জ্বর।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ছয়জন মারা গেছেন। এতে করে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট মৃত্যু ২২৫ জনে দাঁড়াল।

এদিকে, গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে উক্ত তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি (৩৫৬ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এবং এই সময়ে খুলনা বিভাগে ৩২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১, চট্টগ্রাম বিভাগে ৩৪৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭, বরিশাল বিভাগে ২২৭, রাজশাহী বিভাগে ১৭৬, ময়মনসিংহ বিভাগে ১৩২, রংপুর বিভাগে ৭৩ আর সিলেট বিভাগে ১২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *