ঢাকা: ডেঙ্গুতে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে নতুন করে আরো ১ হাজার ৯৪২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে। এবং অন্যদিকে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৭২ জন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হিসেব বলছে, চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৭২ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৭৫১ জন।

এবং বলা হচ্ছে এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৮ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *