ঢাকা: বর্তমানে দেশের সবচেয়ে ভয়াবহ রোগ ডেঙ্গু। প্রতিদিনই মৃত্যুর সংবাদ আসছে।
এখন আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
প্রতিবছর মশা নিধন করার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভাগুলোতে কোটি কোটি টাকার বাজেট করা হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
সারা দেশে ডেঙ্গুতে নতুন করে আরো চারজনের মৃত্যু হয়েছে। এবং নতুন করে ১ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার, ১০ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। হয়তো আজকেই এই সংখ্যাটা ৩০০ ছুঁয়ে ফেলবে।
গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জন মারা গিয়েছে ডেঙ্গুতে। এটি চলতি বছরে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
এদিকে, জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫ জনের মৃত্যু হয়। জুন মাসে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়।
সারা দেশে এই বছর ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৯৭ হাজার ৮২ জনে পৌঁছেছে।
