ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজন মারা গিয়েছেন।

এদিকে এই ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩৩ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪১৯ জন মারা গেছেন।

আর এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার জন।

তবে এটাই তো একমাত্র সংখ্যা নয়।‌ভিতরে ভিতরে আরো কত আক্রান্ত, মৃত্যু আছে। বেসরকারি হিসেবে আরো বহু মৃত্যু আছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যিনি মারা গিয়েছেন তিনি খুলনা বিভাগের।‌

ডেঙ্গু প্রতিবছর জ্বালাতন করে দেশবাসীকে। প্রত্যেক বছরেই ভুগে দেশের মানুষ।

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করছে ঢাকার দুই সিটি করপোরেশন।

মশক নিধন থেকে শুরু করে কীটনাশক কেনা, কর্মী নিয়োগে বরাদ্দ বাড়লেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু, হাম দুটোতেই ভুগছে মানুষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *