সাতক্ষীরা: ঝলমলে মা দুর্গাসহ তাঁর সন্তানেরা।
এবার ৩৫ হাজার মুক্তা দিয়ে তৈরি হয়েছে সাতক্ষীরায় এক দুর্গাপ্রতিমা।
সাতক্ষীরার বুড়িয়া সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের পুজোয় এমনই অভিনবত্ব দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়েছে এই পুজো প্যান্ডেল।
৩৫ হাজার মুক্তোয় সাজানো হয়েছে প্রতিমা শুধু মা দুর্গাই নন, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীও পুরো মুক্তোময়।
দেশে এর আগে এমন অভিনব প্রতিমা হয়নি।
উদ্যোক্তাদের দেওয়া হিসাব অনুযায়ী, পুজোর বিশেষ আয়োজনের মোট বাজেট প্রায় ৪ লক্ষ টাকা।
শিল্পী প্রকাশ মণ্ডল-সহ চার জন শিল্পী ধাপে ধাপে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ করেছেন।
বুড়িয়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্য অর্ধেন্দু মণ্ডল সংবাদমাধ্যমে বলেন, ‘এ বছর আমরা একটু অন্যরকম আয়োজনই করেছি। প্রায় ৩৫ হাজার মুক্তো দিয়ে প্রতিমাকে সাজানো হয়েছে। বাংলাদেশে এর আগে এ রকম প্রতিমা হয়েছে বলে মনে হয় না। আমরা ৪ লক্ষ টাকার মতো বাজেট ধরে এগোচ্ছি। মুক্তোর খরচই ১ লক্ষ টাকার বেশি। শিল্পীকে দিতে হবে প্রায় দেড় লক্ষ টাকা। আনুষঙ্গিক খরচ মিলিয়ে ৪ লক্ষের কাছাকাছি হবে।’
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া সার্বজনীন দুর্গা মন্দিরের মুক্তাপুথি দিয়ে সাজানো হয় ১৪টি ব্যাতিক্রমধর্মী এই প্রতিমা।
মন্দির কমিটির তথ্য অনুযায়ী, প্রতিমার শরীর ও অলংকারে নিপুণভাবে বসানো হচ্ছে মুক্তাপুথি। ১৪টি প্রতিমা তৈরিতে ব্যয় প্রায় চার লাখ টাকা। ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি প্রতিবছর দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেয়ার লক্ষ্যেই এবার মুক্তার কারুকার্য ব্যবহার করা হয়েছে।
এই মুক্তোসহই প্রতিমার বিসর্জন হবে বলে জানা যায়।
