চট্টগ্রাম: সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার, ২৭ জুন চট্টগ্রামের শতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে।
সকালে এসমস্ত গ্রামে ঈদের নামাজ আদায় করা হয়েছে।

তারপর যথারীতি পশু কোরবানি দিয়েছেন গ্রামের লোকজনেরা।

উল্লেখযোগ্য যে, সারা দেশে তো ঈদ উদ্‌যাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার, ২৮ জুন।

তবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদ্‌যাপন করেন।

চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ বিভিন্ন স্থানে এই দরবারের অনুসারীরা রয়েছেন।

বিভিন্ন স্থানে সকালে জামাত অনুষ্ঠিত হয়। সকালে মির্জাখীল দরবার শরিফের মূল খানাকাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *