ঢাকা: আজ বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
তবে ঈদ তো প্রতিবছরই ঘুরেফিরে আসে। সবচেয়ে জরুরি মন পবিত্র করা। কোরবানি মানে ত্যাগ। নিজের মনের রিপু ত্যাগ। সেটা কতটুকু হয়ে ওঠে মুসলিম সমাজে তা তো দেখতেই পাচ্ছে সারা পৃথিবী।
আজ, রাজধানীসহ দেশের কোটি কোটি মুসল্লি নিকটস্থ ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন।
এরপর শুরু হবে মুসলমানদের পশু কোরবানি।
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।
মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, বিদেশি কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করবেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
