ঢাকা: ছুটিতে ছুটিতেই চলে যাবে শিক্ষার্থীদের। লম্বা ছুটি পেতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন ছুটি, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল এবং কলেজে।

এদিকে, ২১ দিনের ছুটি মাদ্রাসায়। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীষি ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। দিনটিতে সমস্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে।

তবে সরকারি অফিসের ছুটিতে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে ২৪ মে থেকে, ছুটি চলবে ৪ জুন পর্যন্ত।

ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় স্কুলগুলোতে টানা ১৬ দিনের ছুটি মিলবে।

কলেজেও ঈদের মূল ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক বন্ধ যোগ হয়ে মোট ছুটি দাঁড়াচ্ছে ১৬ দিনে।

মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হচ্ছে ২৪ মে থেকে, শেষ হবে ১১ জুন। এর সঙ্গে আগের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা পাচ্ছে টানা ২১ দিনের ছুটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *