চট্টগ্রাম: চারদিকে এত এত অন্যায় অনিয়ম, এত এত দুর্নীতির মহোৎসব, চারদিকে অসহায় মানুষের চিৎকার। গরীবের প্রতি ক্ষমতাসীনদের অন্যায় জুলুম। দেশটা একদম পচে গেছে, দেশের বিচার মরে গেছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধ ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেতাগী গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশের রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হবে। পুলিশের কাজ তো এইই, মরবে, পুলিশ যাবে- ময়নাতদন্ত হবে- তারপর কচ্ছপের গতিতে চলতে থাকবে বিচার।

এএসপি জানান, অভিযুক্ত মোজাম্মেল হককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, দীর্ঘ ৯ মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে আবদুল মান্নান ও তার প্রতিবেশী মোজাম্মেল হকের ঝগড়া হয়। এরপর থেকেই নাকি দুজনের বিরোধ চলে আসছিল।

গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজারে মান্নান ও মোজাম্মেল হকের মধ্যে আবারও ঝগড়া হয়। মুখে ঝগড়া করতে করতে হাতাহাতি শুরু হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা কোনোরমে দুজনকে শান্ত করেন। এই ঘটনার পর স্থানীয় মসজিদে এশার নামাজ শেষ করে রাত সাড়ে নয়টা নাগাদ বাড়িতে ফিরছিলেন আবদুল মান্নান।

এই সময়েই বাগে পেয়ে তার ঘাড়, শরীরের নানান জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

তাঁর আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মান্নান জানান, রাতের আঁধারে ওত পেতে থাকা মোজাম্মেল হক তাকে কুপিয়ে পালিয়েছেন।

তাঁকে আর বাঁচানো যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *